ডিসেম্বর থেকে মাসব্যাপী “বিজয় উৎসব-২০২১” করবে কম্পিউটার সিটি সেন্টার

৮ নভেম্বর, ২০২১ ১০:২৮  
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) মাসজুড়ে চলবে হালনাগাদ প্রযুক্তি পণ্যের পসরা নিয়ে “বিজয় উৎসব-২০২১”। হালনাগাদ পণ্য প্রদর্শনীর পাশাপাশি ও মূল্যছাড়, উপহার সামগ্রীর নানা অফারে উদযাপন করা হবে ডিজিটাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।  উৎসব উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ১০ তালা এই মার্কেটের ৭৫০টি প্রতিষ্ঠান। বিজয় উৎসব আয়োজন উপলক্ষে ৭ নভেম্বর, রবিবার কম্পিউটার সিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়েছে। এ বিষয়ে কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি জনাব তৌফিক এহ্সোন বলেন, এ বিজয় উৎসব হবে জাঁকজমকপূর্ণ। পুরো শপিং মল জুড়ে এ উপলক্ষে থাকবে প্রযুক্তি পণ্যের বিশেষ বেচাকেনা ও নতুন প্রযুক্তির প্রদর্শনী। সাথে নানান মূল্যছাড় ও উপহার। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব মানুষের হাতে ডিজিটাল পণ্য তুলে দেওয়ার প্রয়াসেই এ আয়োজন। নির্বিঘেœ আয়োজনে জন্য সর্বোচ্চ নিরাপত্তাসহ স্বাস্থ্যবিধির সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’ সংবাদ সম্মেলনের আরো বক্তব্য রাখেন কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহেসান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক এস. এম. ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ এস. এম. আনোয়ার আয়ুব, প্রচার সম্পাদক মীর রফিকুল ইসলাম (বিল্লু), আইটি সম্পাদক মোঃ রাশেদ আলী ভূইয়া। অন্যান্যের মধ্যে মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন, মোঃ আহসানুল ইসলাম নওশাদ, মোঃ মঞ্জুরুল হাসান, মোঃ মুকুল হোসাইন, জনাব বিপ্লব রায়, ফিরোজ আহমেদ মুন্না, মোঃ আনিসুর রহমান সহ অন্যান্য মার্কেটের নেতারাও বক্তব্য রাখেন।